অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

হঠাৎ সিপিবি কার্যালয়ে ওবায়দুল কাদের! বাংলার খবর

ডেস্ক : কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, আগামী নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যান বলে সূত্র জানিয়েছে।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে যায়নি সিপিবি। নির্বাচনের আগে গণভবনে সিপিবির সঙ্গে বৈঠক করে তাদের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেবার নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে অপারগতা প্রকাশ করে সিপিবি। সম্প্রতি আটটি বাম দল নিয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ নামে একটি জোট করেছে কমিউনিস্ট পার্টি।

অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও নির্বাচনী মহাজোট বৃদ্ধির তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানান, কমিউনিস্ট পার্টিকে নির্বাচনে আনার ব্যাপারে আওয়ামী লীগের আগ্রহ রয়েছে। আট দলীয় জোট করার পর তাদের প্রতি আগ্রহ আরও বেড়েছে। তাদের সঙ্গে প্রাথমিক একটা কর্ম সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য থেকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যেতে পারেন।

অন্যদিকে সিপিবির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরের আগমন অনির্ধারিত। কমিউনিস্ট পার্টি এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হঠাৎ সিপিবি কার্যালয়ে ওবায়দুল কাদের! বাংলার খবর

আপডেট টাইম : ০২:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮