পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে জলজট-যানজটে তৈরি হচ্ছে মরণ ফাঁদ! বাংলার খবর

ফারুক আহম্মেদ সুজন : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। তৈরি হচ্ছে মরণ ফাঁদ!। জলজট-যানজটে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে নগরবাসী পড়েছে দুর্ভোগে। শুধু তাই নয় জলজটের সাথে দেখা দেয় যানজট।

মঙ্গলবার ধানমন্ডি-২৭ নম্বর, বসুন্ধরা আবাসিক এলাকা ও মিরপুরের বিভিন্ন সড়কে পানি জমে। এ ছাড়াও পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোড, সাতরাওজা, নাজিরা বাজার, বংশালসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। এসব এলাকায় জুতা হাতে হাঁটু পানি পাড়ি দিয়ে অনেককে হেঁটে হেঁটে গন্তব্য পানে রওনা হতে দেখা গেছে।

অপরদিকে মতিঝিল, গুলিস্তান, জিরো পয়েন্ট, বাংলা একাডেমি, শাহবাগ, মিন্টু রোড, হাতিরঝিল, গুলশান-১, মহাখালী, মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল, নীলক্ষেত থেকে গাবতলি ও মিরপুরে প্রচণ্ড যানজট দেখা গেছে। সিগন্যাল ছাড়াও বিভিন্ন সড়কের মোড়ে কমপক্ষে ১৫ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত বসে থাকতে হয়েছে মানুষকে।

এর মধ্যে বৃষ্টিতে রিকশা চলাচল কম থাকায় অনেকেই পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এ ভোগান্তি বেশি পোহাচ্ছেন। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা গত সাতদিনের মধ্যে সর্বোচ্চ।

নাজমুল নামে এক শিক্ষার্থী জানান, মৌচাক থেকে আবুল হোটেলের সড়কের একপাশে সামান্য পানি জমেছে। অথচ বাসে ২০০ মিটারের এ সড়ক পার হতে সময় লাগলো ৪০ মিনিট।

নীলক্ষেত-নিউ মার্কেট থেকে গাবতলীগামী এক বাসযাত্রী বলেন, ধানমন্ডিতে পানি জমার কারণে প্রতিটি সিগন্যালে ৩০-৪০ মিনিট করে বসে আছি।

এদিকে চট্টগ্রামেও ভারী বর্ষণ হয়েছে। ফলে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে। হাঁটু সমান পানি পাড়ি দিতে দেখা যায় নগরবাসীদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

রাজধানীতে জলজট-যানজটে তৈরি হচ্ছে মরণ ফাঁদ! বাংলার খবর

আপডেট টাইম : ০২:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮