পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দুস্থ-দরিদ্রদের মুখে ঈদের খাবার তুলে দিল ডেমরার স্বেচ্ছাসেবী সংগঠন-আশ্রয়

IMG_20140726_160230খালেদ হোসেন সিফাত(ডেমরা প্রতিনিধি):ঢাকার ডেমরা থানার কিছু সচেতন সমাজসেবীর উদ্যোগে আজ “স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণ সংগঠন-আশ্রয়” নামের সংগঠনটির অধীনে দুস্থ-দরিদ্র্যদের মাঝে ঈদের খাবার বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়। সংগঠনটি ১২ই জুলাই ২০১৪ ইং তারিখে সামাজিক উন্নয়ন ও দুস্থ-দরিদ্র মানুষদের অবস্থার উত্তরনের লক্ষ্যে তাদের পথচলা শুরু করে। সংগঠনটির সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, কিছুদিন আগে তার বন্ধু মোঃ সবুর খান (সাংগঠনিক সম্পাদক) ও মোঃ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক) আড্ডার ফাঁকে দরিদ্রদের দুঃখ দুর্দশার ব্যাপারে আলোচনা শুরু করেন। তখন তারা চিন্তা করেন এই দুঃখী-দরিদ্রদের পাশে দাঁড়ানোর। পরবর্তীতে তারা তাদের নিকট আত্বীয় ও বন্ধু-বান্ধবের কাছে বিষয়টি উপস্থাপন করেন এবং সকলে সুন্দর একটি সিদ্বান্তে আসেন। অতঃপর গত ১২ই জুলাই ২০১৪ ইং তারিখে ১১ জন কার্যকারী সদস্য ও ১০ জন সাধারণ সদস্য নিয়ে তারা আর্তদের সাহায্যার্থে মহৎ পথচলা শুরু করে। আজ সংগঠনের প্রথম কর্মসূচী পালিত হয়। সংগঠনটি ডেমরা থানার ষ্টাফ-কোয়ারটার এ অবস্থিত হাজী হোসেন প্লাজা শপিং মল এর সামনে প্রায় ১১০ জন অসহায় গরীব্দের মাঝে সেমাই, চিনি, দুধ বিতরণ করেন। তারা এই ১১০ টি পরিবারকে সুযোগ করে দেন ঈদের দিনে আনন্দের সাথে মিষ্টিমুখ করার। তাছাড়া সংগঠনটি প্রায় ২৬ জন দুস্থকে ঈদের নতুন কাপড় বিতরণ করেন। সংগঠনটির ভবিষ্যৎ কর্মসূচীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, শিশু কিশোরদের শিক্ষা, শিশুর শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধনে সচেতনতা সৃষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রম, বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী, দুর্যোগকবলিতদের সাহায্য, বয়স্ক ও দুস্থদের পুনর্বাসন, খেলাধুলা ও চিত্তবিনোদন কর্মসূচী সহ সময়উপযোগী আরো বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ার পরিকল্পনা তাদের রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দুস্থ-দরিদ্রদের মুখে ঈদের খাবার তুলে দিল ডেমরার স্বেচ্ছাসেবী সংগঠন-আশ্রয়

আপডেট টাইম : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০১৪