পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ডেস্ক: রাজশাহী নগরীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

র‌্যাবের ভাষ্যমতে, নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আমাদের একটি দল নবগঙ্গা এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় কলাবাগানের ভেতর টর্চের আলো দেখে র‌্যাব সদস্যরা সেদিকে এগিয়ে যায়। তখন সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

কয়েক মিনিট গুলি বিনিময় শেষে সবাই পালিয়ে যান। সেখান থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

আপডেট টাইম : ০৩:১৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮