পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন স্কেলে বেতন

বাংলার খবর২৪.কম index_52553: আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন স্কেলে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন কার্যকর করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে নতুন বেতন কমিশন বিষয়ক প্রতিবেদন পাবো। এটা কার্যকর হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে।

আগামী জানুয়ারি মাস থেকে বেতন কমিশন বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানি না।’ তবে ডিসেম্বর মাসে প্রতিবেদন পাওয়ার পর কাজ শুরু হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তরের পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বিমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইএমএফের বর্ধিত ঋণসহায়তা কর্মসূচিতে আরো দুটি কিস্তির টাকা পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে পাঁচটি কিস্তির টাকা পাওয়া গেছে।’

মন্ত্রী বলেন, ‘আইএমএফ বর্ধিত ঋণসহায়তা কর্মসূচি আরো বাড়াতে চেয়েছিল। কিন্তু এটা বাড়ানোর পক্ষে আমি নেই।’

এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক বাংলাদেশকে পাঁচ কোটি (৫০ মিলিয়ন) ডলার বাজেট সহায়তা দেবে বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন স্কেলে বেতন

আপডেট টাইম : ০১:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪