পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

সাতক্ষীরায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

index_52571সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিকা। নিহত প্রেমিকার নাম আসমা খাতুন (২০)। আর তার প্রেমিকের নাম আসলাম গাজী (৩৬)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাকলা গ্রামে চিংড়ি ঘেরের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, উপজেলার শুভদ্রকাটি গ্রামের সুরাত আলী গাজীর ছেলে আসলাম গাজীর একটি ঘের রয়েছে চাকলা গ্রামে। এ ঘেরে যাতায়াতের সুযোগে একই গ্রামের ইসহাক আলীর মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বেশ কিছুদিন ধরেই আসমা খাতুন বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিক আসলামকে।

কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় আসমা সোমবার আসলামের বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন। ওই সময় আসলাম তাকে বলেন, ‘পারলে আত্মহত্যা কর গিয়ে..’ বলে বাড়ি থেকে তাকে বের করে দেন। এতে অপমানিত বোধ করে রাতে আসলামের ঘেরের একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আসমা।

তিনি আরো জানান, প্রেমের সম্পর্ক এক সময় দেহিক সম্পর্কে গড়ায়। যে কারণে বিয়ে না করায় আসমা আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

সাতক্ষীরায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪