অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

‘নির্বাচনের আগে কোনো সংলাপ নয়’

ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের আর কোনো সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেছেন।

হেলালুদ্দিন বলেন, ইসি নির্বাচনের কাজ শুরু করেছে। যে কারণে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার মতো যথেষ্ট সময় ইসির হাতে নেই। তিনি বলেন, আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ইসি কাজ করে যাচ্ছে।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে দিন গণনা শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

ইসি সচিব বলেন, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইসির আছে। নির্বাচনের তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণ হবে।

হেলালুদ্দিন জানান, সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকার হোটেল র‍্যাডিসনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্মেলনে কোন দেশে কীভাবে নির্বাচন হয়ে থাকে, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

‘নির্বাচনের আগে কোনো সংলাপ নয়’

আপডেট টাইম : ০৮:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮