অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

ডেস্ক :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদকে সামনে রেখে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। সে কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। ভবেরচর উপজেলার বাউশিয়া থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে।
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। ঢাকামুখী ও চট্টগ্রাম উভয় দিকেই যানজট তীব্র। এর মধ্যে ঢাকামুখী ২২ কিলোমিটার আর চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। সোনারগাঁও থেকে গোমতী সেতু পর্যন্ত চট্টগ্রামগামী আর দাউদকান্দির হাসানপুর থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ঢাকামুখী যানজট রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট ছিল। কিন্তু রাতের দিকে তা কমে পাঁচ কিলোমিটারে নেমে আসে। কিন্তু বৃহস্পতিবার দিনবগত রাত ৩টা থেকে আবার যানজট শুরু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি কারণে গত মঙ্গলবার থেকে মহাসড়কে যানজট রয়েছে। ঈদ সামনে রেখে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

আপডেট টাইম : ০৮:২৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮