পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজের মূলপর্ব। মিনা প্রান্তর থেকে আরাফাতের ময়দানে এসেছেন প্রায় ২০ লক্ষাধিক হাজি। তাদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান।

সোমবার (৯ জিলহজ) ফজরের নামাজের পর থেকেই এসব হাজিরা আরাফাতের ময়দানের দিকে যাত্রা শুরু করে। মঙ্গলবার সৌদি আরবে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

শনিবার (৭ জিলহজ) হাজিরা সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় ইহরাম বেঁধে মিনার দিকে যাত্রা করেন। পরের দিন রোববার মিনায় অবস্থান নেন এসব হাজিরা। সোমবার সারাদিন আরাফাতে অবস্থান করবেন তারা। এরপর আরাফাত থেকে ৮ কিলোমিটার দূরের মুজদালিফায় রাত্রিযাপন ও পাথর সংগ্রহ করবেন। মঙ্গলবার (১০ জিলহজ) পুনরায় মিনায় ফিরে বড় শয়তানকে পাথর মারা, কুরবানি করা এবং মাথা মুন্ডাবেন।

তারপর হাজিরা মক্কায় যাবেন। সেখানে কাবা শরিফ তাওয়াফ তাওয়াফ ও সাঈ শেষ করে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জিলহজ) পুনরায় মিনায় ফিরবেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

উল্লেখ্য, এ বছর পবিত্র হজ পালন করতে বিশ্বের ১৫০টি দেশের ২০ লক্ষাধিক মুসল্লি সৌদি আরবে অবস্থান নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের এক লাখের বেশি মুসল্লি রয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

আপডেট টাইম : ০৯:০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮