অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

দুই বছর পর দেশে ফিরলেন ১৩ নারী

ডেস্ক: ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি নারী দুই বছর পর দেশে ফিরলেন। সোমবার (২০ আগস্ট) রাত ৯টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত বাংলাদেশি নারীরা হলেন- যশোরের প্রিয়াঙ্কা শেখ (২৩) ও মুক্তা পারভিন শেখ (২২), নড়াইলের রানু বেগম (২২), সাতক্ষীরার আরজিনা খাতুন সোমা (২১), খুলনার আসমা খাতুন (২১) ও রেশমা বেগম (২২), বাগেরহাটের স্বপ্না শেখ (১৯), ফরিদপুরের তাসলিমা বেগম (২৪), নারায়ণগঞ্জের আনোয়ারা (২০) ও তানজিমা আক্তার (২৩), ময়মনসিংহের মুন্নি আক্তার (২০), ঢাকার আকলিমা আক্তার ঝুমুর (২০) ও চাঁদপুরের নুর নাহার (১৮)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন পুলিশ ১৩ বাংলাদেশি নারীকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছে।

‘জাস্টিস অ্যান্ড কেয়ারের’ এরিয়া সমন্বয়কারী এবিএম মুহিত বলেন, বিভিন্ন সময় পাচারকারীরা এদেরকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্তের অবৈধপথে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে ভারতে অবস্থানের কারণে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

মুম্বাইয়ের ‘নবজীবন’ নামের একটি এনজিও সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিট আইনে তারা দেশে ফেরত আসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

দুই বছর পর দেশে ফিরলেন ১৩ নারী

আপডেট টাইম : ০৪:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮