পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

রায়পুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মায়ের সাথে অভিমান করে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম জামিলা রহমান ঝুমু (১৮)। সে রায়পুর পৌরসভার ল্যাংড়া বাজার এলাকার মশিউর রহমানের মেয়ে। নিহত ঝুমু রায়পুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্রী। তার বাবা ঐ কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে নাস্তা খাওয়া নিয়ে মায়ের সাথে ঝুমুর কথা কাটাকাটি হয়। পরে দুপুরে জামিলা রহমান ঝুমু তার মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তখন ঝুমুর মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কাজ সেরে মেয়ের রুমে গিয়ে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০২:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮