পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা

ডেস্ক : পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা। তিনি বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮