পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ হারালেন দুই স্কুলছাত্রী

ডেস্ক: প্রাইভেট পড়তে গিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল বাজার এলাকায় বজ্রপাতে স্কুলছাত্রী দুই বান্ধবী নিহত হয়েছে। বুধবার বিকেলে ৫টার দিকে এ ঘটে। এ সময় আহত হয়েছে তাদের আরও দুই বান্ধবী। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হচ্ছে- উপজেলার সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে বিলকিস খাতুন (১৪) ও চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে মুসলিমা খাতুন ময়না (১৪)। আহতরা হচ্ছে- বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা (১৩) ও তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথী (১৪)। তারা চারজনই অষ্টম শ্রেণির ছাত্রী।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, চার বান্ধবী এক সঙ্গে স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। চম্পাফুল বাজার এলাকায় পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় তারা রাস্তার পাশে একটি বাঁশ বাগানে আশ্রয় নেয়। এমন সময়ে তাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় চারজনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করেন। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে ময়না। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ হারালেন দুই স্কুলছাত্রী

আপডেট টাইম : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮