পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জান-মালের নিরাপত্তার আহবান জামায়াতের

প্রতিবেদক জামায়াতবাংলার খবর২৪.কম: দেশের মানুষ যাতে সুখ-শান্তিতে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সে জন্য তাদের যাতায়াতের সুব্যবস্থা ও জানমালের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে তিনি জানন, পরিবার-পরিজনের সাথে একত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য মানুষ প্রচন্ড ভীড় উপেক্ষা করে অতি কষ্টে গ্রামের বাড়ি যাচ্ছে।

ট্রেন,বাস ও লঞ্চে তিল ধারনের ঠাঁই নেই। মানুষ নাড়ীর টানে ছুটছে। তারা যাতে সহজে যাতায়াত করতে পারে সে জন্য সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। লোকজন গ্রামে চলে যাবার কারণে বাসা-বাড়ির নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহবানও জানান তিনি।

ডাঃ শফিকুর রহমান আরও জানান, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পথে-প্রান্তরে সরকারী দলের নেতা-কর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজী শুরু করেছে। বেড়ে গিয়েছে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।

তাই দেশের মানুষ যাতে সুখ-শান্তিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে। সে জন্য জরুরী ভিত্তিতে মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জান-মালের নিরাপত্তার আহবান জামায়াতের

আপডেট টাইম : ০৭:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০১৪