অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দ্রুত বাড়ছে যমুনার পানি

ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি হু হু করে বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে যমুনার তীরবর্তী ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার মানুষ। বিভিন্ন চরে আটকা পড়েছে ২০০ পরিবার।

গত কয়েকদিন ধরে কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত ৬টি ইউনিয়নের ৬শ’ পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পানিবন্দি লোকজন বন্যানিয়ন্ত্র বাঁধে আশ্রয় নিচ্ছে। বন্যায় যমুনার পূর্ব তীরের খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর, মাইড়বাড়ী ও শুভগাছা ইউনিয়নে বসতভিটায় আটকা পড়েছে সাড়ে ২০০ পরিবারের মানুষ।

যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ইছামতি নদীর পানি বেড়ে চলছে। পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে পাটাগ্রাম গ্রামে সলিড সম্পারের উজান ও ভাটিতে ধস নেমেছে। মনসুরনগর, চরগিরিশ-নিশ্চিন্তপুর, তেকানী, খাসরাজবাড়ী, গান্ধাইল ও শুভগাছা ইউনিয়নের ১০টি গ্রামের দুই শতাধিক বাড়ি যমুনায় বিলীন হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যমুনার পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই-তিন দিনে প্রায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে নদীর গতিবিধি অনুযায়ী বাঁধের প্রতি কড়া নজর রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দ্রুত বাড়ছে যমুনার পানি

আপডেট টাইম : ০৩:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮