পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ডেস্ক : রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে মঙ্গলবার দুপুরে নগরীর খড়খড়ি বাজার নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তারা খুনীদের শাস্তি দাবি করেন।

নিহত যুবলীগ নেতার নাম মোহন আলী (৩০)। তিনি পবার ললিতাহার এলাকার হানিফ আলীর ছেলে। মোহন পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান জানান, মারধরের ঘটনায় ছয়জনকে আসামি করে আগেই একটি মামলা করা হয়েছিল। সে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। সোমবার রাতে অভিযান চালিয়ে আলাউদ্দীন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে খড়খড়ি বাইপাস মোড়ে মাছ ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে মোহন গুরুতর জখম হন। পরে তাকে রামেকের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮