পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে পৌরসভার রানিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা সদরের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন গোলাম মোস্তফা। হাঁটা শেষ হলে সকাল ৯টার দিকে তিনি রানিগ্রাম বাজার এলাকায় একটি চায়ের দোকানে বসেন।

এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।

পরে গোলাম মোস্তফাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রু তার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮