পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

রাঙ্গামাটিতে দুই নারীকে গলা কেটে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান ইউনিয়নে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তুলাবান ইউনিয়নের বাসিন্দা স্থানীয় হেডম্যান ওমিয় খিসার স্ত্রী কল্পনা চাকমা (৬৭) এবং তার ছোট ভাই ধনবিন্দু খিসার স্ত্রী বিন্দা চাকমা (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কল্পনা চাকমা ও বিন্দা চাকমা রাতের খাবার খেতে বসলে দুর্বৃত্তরা ঘরে ডুকে তাদেরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ওমিয় খিসা বলেন, আমি সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি তারা ঘরের দরজা খুলছে না। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ডুকে তাদের গলা কাটা মরদেহ দেখতে পাই।

তিনি বলেন, ধারণা করছি- ডাকাতির উদ্দেশ্যে তাদের হত্যা করা হয়েছে। কারণ ঘরের আলমারি ভাঙা পেয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে মূল ঘটনাটি কী তা জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে দুই নারীকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮