অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি

ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাতের পর বাংলাদেশেও কিছু আঘাত হেনেছে। তিতলির আঘাতে টেকনাফে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারি বর্ষণ ও প্রবল ঢেউয়ের তোড়ে বিধ্বংস হয় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বসতিগুলোতে।

শুক্রবার (১২ অক্টোবর) ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় বাংলাদেশের কোথাও কোথাও ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বিশে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। পতেঙ্গা আবহাওয়া অফিস শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারা দিনই এমন বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারতের উড়িষ্যা ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলি সামান্য উত্তর-পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। ঝড়টি এখন একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি

আপডেট টাইম : ১২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮