পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন অনুসরণ করা সবার দায়িত্ব: মোদি

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে সমতা ও ভ্রাতৃত্বপূর্ণ যে জীবন যাপন করেছেন, তা অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মহানবী জ্ঞান এবং সমবেদনাকে গুরুত্ব দিতেন। তার মধ্যে এক ফোঁটাও অহংবোধ দেখা যায়নি। তিনি প্রচার করেছেন, মানুষের সব ধরনের অহংবোধকে জ্ঞান একাই পরাজিত করতে পারে।’
রবিবার ‘মান কি বাত’ নামের এক অনুষ্ঠানে হাজির হয়ে নরেন্দ্র মোদি এসব কথা বলেন। প্রতি মাসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এতে দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোদি। এবার এ অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে কথা বলার পাশাপাশি গৌতম বুদ্ধেরও প্রশংসা করেন।
সেখানে মোদি মুসলমানদের ধর্মীয় বিভিন্ন রীতি নীতি নিয়ে কথা বলেন। রমজানের রোজা রাখার বিষয়টি নিয়ে বলেন, ‘প্রিয় দেশবাসী, রোজা পালন হচ্ছে এমন এক সামাজিক ও সমষ্টিগত বিষয় যা একজন ব্যক্তিকে ক্ষুধার্ত থাকার অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। রোজা রাখলে একজন মানুষ অন্যজনের ক্ষুধার্ত অবস্থা বুঝতে পারে। যখন সে তৃষ্ণার্ত থাকে তখন সে অন্যের তৃষ্ণার্ত অবস্থা অনুধাবন করতে পারে। হযরত মুহাম্মদ (সাঃ) যে শিক্ষা দিয়ে গেছেন তা স্মরণ করার একটি বড় সুযোগ হলো রোজা।’
মহানবীর সমতা ও ভ্রাতৃত্বপূর্ণ জীবন যাপন অনুসরণ করা সকলের দায়িত্ব উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একবার এক ব্যক্তি মহানবীকে (সাঃ) প্রশ্ন করেছিলেন- ইসলামের সবচেয়ে উত্তম জিনিস কি? উত্তরে মহানবী বলেন- একজন দরিদ্র এবং অভাবগ্রস্তকে খাওয়ানো এবং আপনি কাউকে চেনেন বা না চেনেন সবার সঙ্গে আন্তরিক থাকা।’
মোদি বলেন, ‘মহানবীর শিক্ষা কারো যদি প্রয়োজনের তুলনায় বেশি কিছু থাকে তবে তার উচিত অভাবগ্রস্তদের মাঝে সেগুলো বিতরণ করা। তাই রমজান মাসে দান করা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এই পবিত্র মাসে উদারহস্তে দান করে থাকেন। তিনি (মহানবী) আমাদের শিক্ষা দিয়েছেন বস্তুগত সম্পদ কখনোই মানুষকে সম্পদশালী করতে পারে না। বরং অভ্যন্তরীন জ্ঞানই মানুষকে সম্পদশালী করে’- বলেন নরেন্দ্র মোদি।
রমজান মাসে সব মানুষ শান্তি ও সমৃদ্ধির জন্য মহানবীর বার্তা অনুসরণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মোদি। একই অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধেরও প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।
সূত্র: ইকোনমিক টাইমস, লাইভমিন্ট

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন অনুসরণ করা সবার দায়িত্ব: মোদি

আপডেট টাইম : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮