পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রনি

ডেস্ক : বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার হাতে চিঠি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানের বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘আমি জেনে বুঝে সজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আমি যতদিন বেঁচে থাকি, দেশ ও জনগণের সেবা করতে চাই। আমৃত্যু এই দলেই থাকব।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তাদের ইচ্ছা থাকে সংসদে আসার। আমি যদি নমিনেশন পাওয়ার ইচ্ছা আমার নেই, তাহলে সেটি ভুল হবে। আবার যদি বলি শুধু নমিনেশন নেওয়ার জন্য এসেছি, তাহলেও ভুল বলা হবে। আমি আজীবন বিএনপিতেই থাকতে চাই। এদিকে, গোলাম মাওলা রনির যোগদানের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতি দুঃসহ সময় পার করছে। এই ক্রান্তিকে গোলাম মাওলা রনির মতো মেধাবী, সৎ, প্রজ্ঞাবান তরুণকে পেয়ে আমরা উদ্বেলিত, আনন্দিত।

লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা রনিকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ইচ্ছা পোষণ করেন গোলাম মাওলা রনি।

এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

গোলাম মাওলা রনি তার ফেসবুকে লেখেন, পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছেন। তিনি লেখেন, ‘উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে’। গোলাম মাওলা রনি নবম জাতীয় সংসদে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিককে মারধর করার অভিযোগে তিনি বিতর্কিত হয়ে পড়ায় দশম জাতীয় সংসদে মনোনয়ন পাননি রনি।

এবার একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি।

নৌকার টিকেট না পেয়ে এবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রনি

আপডেট টাইম : ০২:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮