পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর নেই ( ইন্নালিল্লাহি … রাজিউন)।  
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
আমজাদ হোসেনের ছেলে নির্মাতা-অভিনেতা সোহেল আরমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় গণভবনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া হিসেবে ২২ লাখ ৩২ হাজার টাকা এবং চিকিৎসার ব্যয় হিসাবে ২০ লাখ টাকা একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের পরিবারের হাতে তুলে দেন।
গত ১৮ নভেম্বর আমজাদ হোসেন রাজধানীর নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো ছিল না।  বার্ধ্যক্যজনিত রোগও ছিল।  তবে কোনো ধরনের সমস্যা না হয় এজন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন।

তার নির্মিত কালজয়ী ছবির মধ্যে রয়েছে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন

আপডেট টাইম : ০৩:০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮