পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চিকিৎসা করাতে বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ এরশাদের

ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন, তাকে চিকিৎসা করাতে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রায় পনের দিন পর অপ্রত্যাশিতভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে দলটির বনানী কার্যালয়ে হাজির হন তিনি। তবে গাড়িতে থেকে না নেমেই ফিরে যান তিনি।

জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় নির্বাচন করেছি এবারও নির্বাচন করবো’।

নিজের অসুস্থতা প্রসঙ্গে বলেন, ‘আমার ব্লাড শটেজ রয়েছে। আমার বয়স হয়েছে, চিকিৎসা করাতে বাইরে যেতে দেবে না। তোমাদের দোয়ায় জাতীয় পাটি বেঁচে আছে। ভবিষ্যতেও বেঁচে থাকবে, কেউ আমাদের কিছু করতে পারবে না’।

সদ্য জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পাওয়া মশিউর রহমান রাঙ্গা প্রসঙ্গে বলেন, পুরাতন মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকেও ভালোবাসতে হবে। তাকে সহযোগিতা করতে হবে, গাইড করতে হবে।

গাড়িতে বসেই এরশাদ বলেন, আজ বলতে এসেছি। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বেঁচে আছি, বেঁচে থাকবো। ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ সব নির্ভর করছে তোমাদের উপর। কেউ পার্টি ছেড়ে যেও না- আমাকে প্রতিশ্রুতি দাও৷

এভাবে কয়েক মিনিট গাড়িতে বসে বক্তব্য দিয়েই এরশাদ চলে যান। এসময় দল নেতাকর্মীরা শ্লোগান দেন এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান…..।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চিকিৎসা করাতে বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ এরশাদের

আপডেট টাইম : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮