অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নোয়াখালীতে বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

ডেস্কঃ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সোনাইমুড়ি বাজারে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী গুলিবিদ্ধ হন। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ এ খবর নিশ্চিত করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এএম মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, ‘সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে আমি গুলিবিদ্ধ হই।’

এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন হলেন বেগমগঞ্জ উপজেলার মৃত তাজুল ইসলামের ছেলে ইকবাল হোসেন রুবেল (৩৫), যিনি এএম মাহবুব উদ্দিন খোকনের ব্যক্তিগত সহকারী। অন্যজন হলেন সোনাইমুরি উপজেলার আবুল কাশেমের মো. সোহেল (৩০)। তারাও নোয়াখালী জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বানী বলেন, ‘এএম মাহবুব উদ্দিন খোকনের পিঠে ৬টি ছররা (ছিটা) গুলি লেগেছে, সোহেলের ঘাড়ে লেগেছে দুইটি এবং রুবেলের পায়ে লেগেছে একটি। আহতদের শরীরে ছররা (ছিটা) গুলি রয়েছে কিনা তা পরীক্ষার জন্য এক্স-রে করা হয়েছে।’

পুলিশ সুপার ইলিয়াস শরীফ বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নোয়াখালীতে বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০১:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮