অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নির্বাচনী প্রচারে কর্নেল অলি আহমেদের ছেলের আঙ্গুল কেটে দিল দুর্বৃত্তরা

ডেস্ক :চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কর্নেল (অব:) অলি আহমেদের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে তার ছেলে প্রফেসর ওমর ফারুকের আঙ্গুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়া থানার তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও করেনি। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।

কর্নেল অলির নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মো. জসিম উদ্দিন জানান, শনিবার দুপুরের দিকে অলি আহমেদের পক্ষে তার ছেলে ওমর ফারুক গণসংযোগে বের হন। বেলা দেড়টার দিকে কর্নেল অলির পক্ষে গণসংযোগ করার সময় চৌমুহনী সাইক্লোন সেন্টারের সামনে ওমর ফারুকসহ নেতা-কর্মীরা হামলার শিকার হয়।

এসময় হামলাকারীরা ওমর ফারুকের বাম হাতের আঙুল কেটে ফেলে। এ হামলায় কেওচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ, তার বড়ভাই আব্দুস সালাম ও ছেলে আব্দুল গফুরও আহত হয়েছেন বলে জানান তিনি।

জসিম উদ্দিন জানান, রক্তাক্তবস্থায় তাদের সবাইকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আবস্থায় ওমর ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ওমর ফারুককে রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তবে, প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

শীলাব্রত বড়ুয়া বলেন, ওমর ফারুকের বাম হাতের একটি আঙুল কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এলডিপির দলীয় ছাতা প্রতীকে নির্বাচন করছেন অলি আহমদ বীরবিক্রম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নির্বাচনী প্রচারে কর্নেল অলি আহমেদের ছেলের আঙ্গুল কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮