অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাকিস্তানের চেয়ে এখন সব কিছুতেই এগিয়ে বাংলাদেশ

ডেস্ক: পাকিস্তানের চেয়ে সব খাতে এগিয়ে আছে বাংলাদেশ। যে পাকিস্তান একসময় বাংলাদেশকে শোষণ-নিপীড়ন করেছিল, আজ বাংলাদেশের অদম্য গতির উন্নয়ন দেখে সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান আক্ষেপ করেছেন। তিনি বাংলাদেশের উন্নতির সঙ্গে নিজের দেশের উন্নতির তুলনা করতে গিয়ে আক্ষেপ করে বলেন, ‘সব কিছুতেই আজ আমাদের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ।’

চলতি বিজয়ের মাসের প্রথম সপ্তাহে ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খানের দেওয়া সেই বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই ভিডিওতে চলতি বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ইমরান বলেন, “পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) যখন আলাদা হয়েছিল আমাদের অনেকে বলেছিলেন, ‘পূর্ব পাকিস্তান আমাদের জন্য বড়মাপের বোঝা হিসেবে ছিল।’ নিজের কানেই আমি এসব শুনেছি। সেই পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) আজ সব কিছুতেই এগিয়ে গেছে। তাদের দূরদর্শী চিন্তার জন্যই এটা হয়েছে।”

শুধু ইমরান খানই নন, বিভিন্ন সময় বাংলাদেশের উন্নতি নিয়ে একই সঙ্গে প্রশংসা ও ঈর্ষা করেছেন পাকিস্তানের বুদ্ধিজীবী, পেশাজীবী ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাঁরা বাংলাদেশকে অনুকরণীয় হিসেবে ধরে পাকিস্তানের উন্নয়ন পরিকল্পনা সাজাতে ইমরান খানকে পরামর্শ দিয়েছেন।

১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, অনেক আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। এ বিষয়টি উল্লেখ করে পাকিস্তানের বুদ্ধিজীবী ও বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ এখন যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে যেতে চেষ্টা করলে পাকিস্তানের অন্তত ১০-১২ বছর লাগবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, খাদ্যশস্যে উন্নতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে পাকিস্তানি সাংবাদিক জাইঘাম খান বলেন, ‘বাংলাদেশই হওয়া উচিত পাকিস্তানের উন্নয়নের রোল মডেল। আমার মতে পাকিস্তানের সামনে শেখার জন্য উদাহরণ হিসেবে যে কয়েকটি দেশ আছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাকিস্তানের চেয়ে এখন সব কিছুতেই এগিয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৩৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮