পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘বাদল নিজে ছিলেন ফকিন্নির পুত’

ডেস্ক: ১০ বছর আগে চট্টগ্রামবাসী ফকিন্নির পুত ছিল বলে মন্তব্য করেছিলেন জাসদ নেতা এমপি মঈন উদ্দিন খান বাদল। গত মঙ্গলবার নগরীর লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেয়া তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ ফকিন্নির পুত নয়, বাদল সাহেব নিজে মানসিক ও রাজনৈতিকভাবে ফকিন্নির পুত ছিলেন। আওয়ামী লীগের নৌকার ওপর ভর করে তিনি রাজার পুতে পরিণত হয়েছেন।’
শনিবার (২২ ডিসেম্বর) সকালে নগরের চাদগাঁও থানার বৃহত্তর মোহরা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর নগরীর লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে জাসদ নেতা ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মহাজোট প্রার্থী, বর্তমান এমপি মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘ঢাকা থেকে আপনি যে আমাদের সঙ্গে কথা বলছেন এটাই ডিজিটাল বাংলাদেশ। কখনও কল্পনা করি নাই এটা সম্ভব হতে পারে ৷ ১০ বছর আগে আমরা ছিলাম ফকিন্নির পুত, ১০ বছর পরে আমরা এখন রাজপুত।’

এর পর থেকে তার এ বক্তব্য নিয়ে চট্টগ্রামের লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মানুষের তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়।

শনিবার বাদলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পথসভায় আবু সুফিয়ান বলেন, ‘মঈন উদ্দিন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের মানুষকে দেশে ও বিদেশে হেয় প্রতিপন্ন করেছেন। বনেদি ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণির মানুষ হিসেবে দেশে-বিদেশে চট্টগ্রামের যে সুখ্যাতি, তা এক ধুলোয় মিশিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাদল সাহেব গত ১০ বছর ক্ষমতায় থেকে কালুরঘাট সেতু নির্মাণ করতে পারেননি। কিন্তু এখন নির্বাচনে এসে ৬ মাসের মধ্যে সেতু করবেন বলে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা (জনঘন) বিভ্রান্ত না হয়ে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিন।’

গণসংযোগে সুফিয়ানের সঙ্গে ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীসহ নেতাকর্মীরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘বাদল নিজে ছিলেন ফকিন্নির পুত’

আপডেট টাইম : ০৩:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮