পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কনকচাঁপার গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ

ডেস্ক : সিরাজগঞ্জ ১ (কাজিপুর) আসনে ঐক্যফ্রন্টের বিএনপি দলীয় প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আজ রবিবারে তিনি কাজিপুরে এসেছিলেন। দুপুরে তিনি চালিতাডাঙ্গা থেকে সোনামুখী হয়ে বগুড়ার ধুনটের দিকে গাড়ি নিয়ে চলে যান।

কিন্তু ভোট চাইতে কোথাও নামলেন না। শুধু তার গাড়িটির আগে মোটরসাইকেল ও পরে পিকআপ ভ্যানে পুলিশের উপিস্থিতি ছিল। তার সাথে ছিল না কোনো দলীয় নেতাকর্মী। গাড়িটি যখন কাজিপুরের সোনামুখী বাজার অতিক্রম করে তখন যুবলীগ, ছাত্রলীগের একটি মিছিল চলছিল। কিন্তু মিছিল থেকে তার গাড়ির সামনে কেউ দাঁড়ায়নি বা বাধাও দেয়নি।

তবে কনকের গাড়িতে থাকা তার স্বামী সুরকার মইনুল ইসলাম খান জানান, আমরা কোথাও দাঁড়াতেই পারছি না। এর কারণে আমরা নির্বাচনী প্রচার চালাতে পারিনি। এভাবে পদে পদে ব্যারিকেড তৈরি করছে আ.লীগ।

তিনি বলেন, রবিবার সকালে আমরা হরিনাথপুর গ্রামে প্রচার চালাতে গেলে সেখানে আমাদের বাধা দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জ ডিসিকে ফোন করলে উনি কাজিপুর থানায় ফোন দিয়ে পুলিশ পাঠিয়ে দেন।

কনকচাঁপা তার ফেসবুক পেজে রবিবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ধন্যবাদ দিয়ে লিখেছেন, তাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে।

এদিকে সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার জানান, ভোট চাইতে উনাকে কেউ বাধা দেয়নি। উনি দুদিন আগেও সোনামুখিতে এসেছিলেন। সেদিন ভোটাররাই তাকে বলে দিয়েছে যে তারা নৌকায় নাসিম সাহেবকে ভোট দেবেন। উনার সাথে তো উনার দলের একজন নেতাকর্মীও ছিলেন না।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান জানান, আমরা ওনাকে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দিয়েছি এবং সোনামুখী পর্যন্ত পৌঁছে দিয়েছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কনকচাঁপার গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮