অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ড. কামাল হোসেন মাকাল ফল : নানক

ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে। উলিপুরের উন্নয়নে সব কিছুই করা হবে। আগামী ৩০ তারিখ সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।

আজ মঙ্গলবার বিকেল ৫ টায় কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বিএনপি-জামায়াতের সাথে জোট বেঁধেছে ড. কামাল হোসেন। তারা দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে। ড. কামাল হোসেন একটা মাকাল ফল। তারা জিতলে দেশকে একটি জঙ্গি তৈরির কারখানা বানাবে। সন্ত্রাস বেড়ে যাবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, নৌকা লাঙল মহাজোট করেছে, তারই অংশ হিসেবে উলিপুরে লাঙলের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙল একসাথে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, কুড়িগ্রাম ৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার এমপি, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় জাপা প্রার্থী আক্কাছ আলী সরকার মঞ্চে তার বক্তব্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ড. কামাল হোসেন মাকাল ফল : নানক

আপডেট টাইম : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮