পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাংবাদিকরা ভোটের দিন মটরসাইকেল ব্যবহার করতে পারবেন

ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন (৩০ ডিসেম্বর) রবিবার সাংবাদিকরা মটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আখতারুজ্জামান জানান, পেশাগত দায়িত্ব পালন এবং নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা মটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, আমরা গণমাধ্যমে জানতে পারলাম নির্বাচনের দিন অন্যান্য যানবাহনের সঙ্গে সাংবাদিকদের মটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা মটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করি। এসময় তারা আমাদের নিশ্চিত করেছেন যে সাংবাদিকদের মটরসাইকেল নিয়ে চলাচলে কোনো ধরনের বাধা থাকবে না।

আখতারুজ্জামান বলেন, আওয়ামী লীগের দাবির মুখে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সাংবাদিকদের মটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি দিয়েছে ইসি।

এর আগে গত রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাংবাদিকরা ভোটের দিন মটরসাইকেল ব্যবহার করতে পারবেন

আপডেট টাইম : ০৫:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮