পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপি’র কেন্দ্রীয় নেতা

বাংলার খবর২৪.কম 500x350_a532c3f8fa7f0c997e2d2e1a7c1b36c9_Gazipur-pic1: সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রশংসা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে গাজীপুরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন তিনি।
হাসান সরকার বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা যে দল ও মতেরই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে না পারলেও নিজ জেলা গাজীপুরকে ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘গাজীপুরে একের পর এক খুনের ঘটনায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। অবৈধ অস্ত্র এবং মাদকে ভাসছে গাজীপুর জেলা। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের উদ্যোগের সফলতা দেখতে চায় সাধারণ মানুষ।’
মতবিনিময় সভায় গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালীমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক (দপ্তর) ডা. মাজহারুল আলম, কাজী মাহবুব উল হক গোলাপ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, নাসিমুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপি’র কেন্দ্রীয় নেতা

আপডেট টাইম : ০২:১৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪