অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেহেরপুরে স্বামীর লিঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে তৃতীয় বিয়ে করায় রনজিত আলী (৪৫) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তন করেছেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে আটক করেছে পুলিশ। আহত রনজিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রনজিত আলীর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কয়েক বছর আগে জরিনা খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর আবারো রনজিত তৃতীয় বিয়ে করেন। শুক্রবার রাতে রনজিত তার দ্বিতীয় স্ত্রীর জরিনার কাছে গেলে ক্ষুব্ধ হয়ে ব্লেড দিয়ে কৌশলে তার লিঙ্গ কেটে ফেলেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশিরা রনজিতকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্বামীর লিঙ্গ কর্তনের খবর শুনে রাতেই দ্বিতীয় স্ত্রী জরিনাকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, স্বামীর লিঙ্গ কর্তনকারী জরিনাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেহেরপুরে স্বামীর লিঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

আপডেট টাইম : ০৬:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯