পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশাল শহরের মোড়ে মোড়ে রোমিও উৎপাত!

ডেস্ক : বরিশাল শহরের মোড়ে মোড়ে স্থানীয়দের কাছে রোমিও খেতাব পাওয়া বখাটেদের উৎপাতে অসহায় হয়ে পড়েছে মেয়েরা। আর অভিভাবকরা রয়েছেন চরম দুঃশ্চিন্তায়।

বিশেষ করে মেয়েদের স্কুল-কলেজ আর কোচিংয়ের সামনে এসব রোমিওদের আড্ডা বেড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় ভয়াবহ যানজটেরও সৃষ্টি হচ্ছে।

একাধিকবার স্ব স্ব থানা পুলিশকে জানিয়েও আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী ও অমৃত লাল দে কলেজের ক্লাশ শুরু এবং ছুটির সময় ওইসব এলাকায় বখাটেদের উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বখাটেরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধূমপান, চায়ের আড্ডা, কখনো গান বাজনার আসর বসাচ্ছে। কেউ কেউ আসছে মোটরসাইকেল নিয়ে।

স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় রাস্তার ওপর মোটরসাইকেল লাইন পড়ে যাচ্ছে। এতে একদিকে যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে তাদের কবলে পড়ে স্কুল-কলেজগামী মেয়েরা নাজেহাল হচ্ছে।

স্থানীয় প্রভাবশালীদের সন্তান ও আত্মীয় হওয়ায় অভিভাবকরাও ভয়ে বখাটেদের কার্যকলাপের প্রতিবাদ করতে পারছেন না। একই অবস্থা বিরাজ করছে শহরের কাউনিয়া থানাধীন বেলাতলা, উত্তর আমানতগঞ্জ ও মহাবাজসহ অধিকাংশ এলাকায়।

সম্প্রতি কাউনিয়া থানা পুলিশের অভিযানে বেশ কয়েকজন রোমিও আটক হলেও পরবর্তীতে মুক্তি পেয়ে ফের উৎপাত শুরু করেছে।

যেই বিষয়টি আজ শনিবার (০৯ ফেব্রুয়ারি) বরিশাল শহরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘুরে প্রতীয়মাণ হয়েছে।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের আশা পুলিশ কমিশানার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন নিজেই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।

পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি শুনে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণে মাঠ পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশাল শহরের মোড়ে মোড়ে রোমিও উৎপাত!

আপডেট টাইম : ১২:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯