অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

অন্যদের বাঁচাতে গিয়ে দুই ভাই নিজেরাও মরলেন

ডেস্ক : মাসুদুর রহমান রাজু এবং মাসুদ রানা দুই ভাই। রাজধানীর চকবাজারে রানা টেলিকম নামে মোবাইলের দোকানে চালাতেন তারা। বুধবার রাতে যথারীতি তারা ব্যস্ত ছিলেন দোকান গুছিয়ে দিনের কাজ শেষ করতে। তখনই বিস্ফোরণ, আগুনের হলকা, স্ফুলিঙ্গ। আশপাশে কয়েকজনকে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন।

দুই ভাই তাদের বাঁচাতে দোকানের ভেতরে নিয়ে আসেন। শার্টারও নামিয়ে দেন তার। কিন্তু ভয়াবহ আগুন থেকে বাঁচতে পারেননি কেউ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে সেখানেই মারা যান তারাসহ মোট আটজন।

দুই ভাইয়ের চাচা আবদুর রহিম জানান, মাসুদ রানা ১৫ দিন আগে বিয়ে করেছিলেন।

তিনি বলেন, আমার ভাইয়ের ছেলেরা আগুনের স্ফুলিঙ্গ আর বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের ভীত-সন্ত্রস্ত ছয়জনকে দোকানের ভেতরে ডেকে নেন। এরপর তারা দোকান বন্ধ করেন বাঁচার আশায়। কিন্তু তারা কেউ বাঁচতে পারেনি। ধোঁয়া আর আগুনে তারা সেখানেই মৃত্যু বরণ করে।

বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভয়াবহ আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ২২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

অন্যদের বাঁচাতে গিয়ে দুই ভাই নিজেরাও মরলেন

আপডেট টাইম : ০২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯