পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফতুল্লায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক তাফসিরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় অবস্থিত তাফসিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে শিক্ষক তাফসিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সন্ধ্যায় শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত শিক্ষক তাফসিরুল ইসলাম রংপুরের বদরগঞ্জ থানা এলাকার আয়নাল হকের ছেলে।

এদিকে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ক্ষীপ্ত হয়ে শিশুর আত্মীয়-স্বজন মাদরাসায় ভাঙচুর করেছে। এছাড়া এলাকাবাসী লম্পট শিক্ষকের বিচার দাবিতে মাদরাসার সামনে বিক্ষোভ করেছে।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক বলেন, কৌশলে শিশু শিক্ষার্থীকে মাদরাসা শিক্ষক তাফসিরুল ইসলাম প্রায়সময় মাদরাসার বাথরুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে যায়। এতে ধরা পড়ে বলাৎকারের বিষয়টি। এরপর শিশুর বাবা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক ওই মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ক্ষীপ্ত হয়ে শিশুর আত্মীয়-স্বজন ওই মাদরাসায় ভাঙচুর চালায়। এ সময় ভবনের মালিকের ছেলে বাধা দিতে গেলে তাকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনায় একটি অভিযোগ দিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফতুল্লায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯