পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফণীর কারণে নতুন বর-বৌ নিয়ে বরযাত্রীরা সাইক্লোন সেল্টারে

ডেস্ক: বিয়ে শেষে আর বাড়ি ফেরা হয়নি বর শফিকুলের। ফিরতি পথে বাগড়া দেয় ‘ফণী।’ উপয়ন্তর না পেয়ে শেষমেষ সাইক্লোন সেল্টারেই রাত্রি যাপন করেন নতুন বর-বৌসহ বরযাত্রীরা।

সরেজমিনে ওই সাইক্লোন সেল্টারে গিয়ে এমন অবস্থা দেখা যায়। কথা হয় বরের সঙ্গে। বর পিরোজপুর জেলার সদরের গার্মেন্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দুপুরে পিরোজপুর থেকে একটি বাস ও একটি মাইক্রোবাসে করে প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। কনে বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাদুরা নামক স্থানে। বিয়ে শেষ করতে সন্ধ্যা নামে।

ফেরার পথে চরখালী ফেরি ঘাটে এলে ফেরি কর্তৃপক্ষ নদী উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়। প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফেরি ঘাটের অনতি দুরে মঠবাড়িয়া-চরখালী সড়ক সংলগ্ন ১৯নং চরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে তারা রাত্রী যাপন করেন।

তিনি আরো জানান, এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় আড়াইশ মানুষ ওই সাইক্লোন সেল্টারে নিরাপদ আশ্রয় গ্রহন করেন। খবর পেয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ আশ্রিত বরযাত্রীদের মধ্যে চিরা, গুড়, দিয়াসলাই, মোম বাতি ও পানি বিতরণ করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফণীর কারণে নতুন বর-বৌ নিয়ে বরযাত্রীরা সাইক্লোন সেল্টারে

আপডেট টাইম : ০৪:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯