অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভারতে সরকার গঠনের দিকে এগিয়ে বিজেপি

ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শরিকরা।

বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। আর এতে ৪৮৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সেখানে বিজেপি জোট এগিয়ে আছে ২৮৪ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৭ আসনে এবং অন্যান্য বিরোধী দল এগিয়ে আছে ৯৩ আসনে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে ভোট হয়েছে। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২ আসন।

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন বিজেপি জোটের জয়ের আভাস মিললেও বিরোধী জোট এটা মানতে পারছিল না।

আজ সকালে সারা দেশে একযোগে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা কেন্দ্র করে ভারতজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যেক প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে সকাল ৮টায় স্ট্রংরুম খোলার পর পুরো প্রক্রিয়াটি ভিডিও ক্যামেরার সামনে করা হচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হলেও অনেক রাতে হয়তো ফল জানা যাবে। তবে প্রতি রাউন্ডের গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফল জানানো হবে।

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভারতে সরকার গঠনের দিকে এগিয়ে বিজেপি

আপডেট টাইম : ০৫:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯