অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

রাজশাহীতে শিশুকে গলা কেটে হত্যা, সৎ বাবা আটক

ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় সাত বছরের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে পুঠিয়া উপজেলার সেনভাগে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম রিফাত হোসেন (৭)। তার সৎ বাবার নাম মোহাম্মদ আলী। তার বাড়ি নাটোরের একডালা এলাকায়। পারিবারিক কলহের জের ধরে রিফাতকে নেইল কাটার চাকু দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

জানা গেছে, মোহাম্মদ আলী সাত বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে তিনি হিন্দু ছিলেন। গত সাত মাস আগে তিনি বুলবুলি নামে এক নারীকে বিয়ে করেন। বুলবুলি বেগমের প্রথম স্বামীর সন্তান হচ্ছে রিফাত। প্রথম স্বামীকে তালাক দিয়ে নব মুসলিম মোহাম্মদ আলীকে বিয়ে করেন বুলবুলি।

ঘাতক মোহাম্মদ আলী পুলিশকে জানায়, তার স্ত্রী বুলবুলি নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎ সন্তান রিফাতকে সে হত্যা করে। হত্যার আগে রিফাতকে তরমুজ কিনে দেওয়ার নাম করে নাটোর শহরের বিভিন্ন এলাকা ঘুরানো হয়। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনভাগ এলাকায় রিফাতকে এনে চাকু দিয়ে জবাই করে হত্যা করা হয়। এরপর বাসায় চলে যান মোহাম্মদ আলী। তবে বাসায় গিয়ে পরিবারের লোকজন রিফাতের কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এমনকি রিফাতকে তিনি দেখেননি বলে দাবি করেন। তবে শেষ পর্যন্ত রিফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে দাবি করে। সেই সূত্র ধরে নাটোর থানা পুলিশ পুঠিয়া থানায় খবর দেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, পুঠিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিফাতের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে ঘাতক মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাজশাহীতে শিশুকে গলা কেটে হত্যা, সৎ বাবা আটক

আপডেট টাইম : ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯