অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্ত্রীকে ৮ দিন ধরে খুঁজছেন স্বামী

ডেস্ক: স্ত্রী বিজলী আক্তার (৪০) ও দুই সন্তানসহ ঢাকা থেকে ট্রেনে ঠাকুরগাঁও ফিরছিলেন দলিম উদ্দীন। পথে তিনি স্ত্রী বিজলি আক্তারকে হারিয়ে ফেলেন। ৮ দিন ধরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে খুঁজে বেড়াচ্ছেন।

এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দলিম উদ্দীন। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, ঢাকা থেকে ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে আসার পর ওই স্টেশনকে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন ভেবে ট্রেন থেকে নেমে পড়েন বিজলী আক্তার। তার স্বামী তাকে ট্রেনে পুনরায় তোলার চেষ্টা করে ব্যর্থ হন।

দলিম উদ্দীন বলেন, বিজলী আক্তারের কাছে টাকা ছিল। আমরা মনে করেছিলাম পরের ট্রেনে সে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে চলে আসবে। কিন্তু দুই দিন অপেক্ষা করার পরও না এলে আমরাই তার খোঁজ শুরু করি। এক সপ্তাহ অনেক খুঁজেও তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

বিজলী আক্তারের বয়স ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি, চোখের ধরণ স্বাভাবিক, চুল খাটো কালো রঙের, গায়ে চেকের প্রিন্টের শাড়ি। ছবি অথবা বর্ণনা দেখে চিনতে পারলে গৃহবধূর স্বামীকে ০১৭৮৫-৪৫৩৩০১ অথবা বালিয়াডাঙ্গী থানার ওসিকে ০১৭১৩-৩৭৩৯৮৬ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

ছবি দেখে কোনো ব্যক্তি বিজলী আক্তারের সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দলিম উদ্দীন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্ত্রীকে ৮ দিন ধরে খুঁজছেন স্বামী

আপডেট টাইম : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯