অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভেসে যাওয়া স্বামী-সন্তানের মরদেহের প্রতীক্ষায় স্ত্রী

ডেস্ক: মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নদীর স্রোতে ভেসে যাওয়া স্বামী-সন্তানের মরদেহ এখনও পাননি তিনি। মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলীয় দেশ এল সালভাদরের ওই নারীর স্বামী অস্কার মার্টিনেজ এবং তার দুই বছর বয়সী মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়ার নিথর মরদেহের কথা সবার জানা।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রিও গ্রান্দ্রে নদীর স্রোতে ভেসে যাওয়া ওই বাবা-মেয়ের উপুড় হয়ে থাকা মরদেহ দুটির ছবি তোলেন মেক্সিকোর এক আলোকচিত্রী। ওই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

স্ত্রী-সন্তানকে নিয়ে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চেয়েছিলেন মার্টিনেজ। কিন্তু মাঝ নদীতে মেয়েকে নিয়ে পড়ে যান। চোখের সামনে স্বামী-সন্তানকে ভেসে যেতে দেখলেও কিছু করতে পারেননি তার স্ত্রী তানিয়া ভেনেসা। ঘটনার পর দেশে ফিরে যান তিনি।

স্বামী আর মেয়েকে সমাহিত করতে দেশে ফিরে প্রিয় স্বামী-সন্তানের মরদেহের জন্য প্রতীক্ষা করছেন কিন্তু এখনও পাননি। তার দেশের সরকার জানিয়েছে, মেক্সিকো থেকে স্থলপথে মার্টিনেজ এবং ভ্যালেরিয়ার মরদেহ স্থানীয় সময় রোববার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

অস্কার মার্টিনেজের বয়স হয়েছিল ২৫ বছর। তার স্ত্রী তানিয়া ভেনেসার ২৩ বছর। তিন বছর আগে বিয়ে করা তরুণ ওই দম্পতির দুই বছর বয়সী মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়া। বাবার কালো টি-শার্টের সঙ্গে নদীতে ভেসে থাকা ভ্যালেরিয়ার ছবি দেখে আরেকটি ছবির কথা মনে পড়ে। সে ছবিও কাঁদিয়েছিল বিশ্বকে।

ভ্যালেরিয়ার মতো পরিণতি হয় সিরিয়ান শরণার্থী শিশু আয়লান কুর্দির। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল ৩ বছর বয়সী আয়লান কুর্দি আর তার পাঁচ বছর বয়সী ভাই। কিন্তু বিশাল ভূমধ্যসাগর পাড়ি দিতে পারেনি তারা। সাগরের বালিতে ভেসে থাকা মরদেহর ওই ছবি তখন বিশ্বব্যাপী মার্কিনবিরোধী সমালোচনার ঝড় তুলেছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভেসে যাওয়া স্বামী-সন্তানের মরদেহের প্রতীক্ষায় স্ত্রী

আপডেট টাইম : ০৩:০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯