অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অস্বচ্ছল রোগীদের জন্য দ্বিগুণ হলো অনুদান

ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অসহায় ও অস্বচ্ছল রোগীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে প্রদেয় অনুদানের টাকার পরিমাণ দ্বিগুণ হয়েছে। গত বছর এ তহবিল থেকে অনুদানের পরিমাণ মাত্র ৫ হাজার টাকা থাকলেও চলতি বছর বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় ২০১৯-২০ অর্থবছরের ৫২৮ কোটি ৪০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। এতে অতিদরিদ্র রোগীদের অনুদানের টাকার পরিমাণ ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়।

উপাচার্য জানান, গরিব ও অসহায় রোগীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮-১৯ অর্থবছরে ১০ কোটি টাকার অনুদান দেন। তার দেয়া অনুদানের ১০ কোটি টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর অনুদানে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা কার্য়ক্রমের জন্য ৮ কোটি টাকা বাজেট বরাদ্দ পাওয়া গেছে বলে তিনি জানান।

বিএসএমএম ইউ উপাচার্য বলেন, বর্তমানে বিএসএসএমএমইউ হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ৯০৪টি। মোট শয্যা সংখ্যার ৫৫ ভাগ পেয়িং ও ৪৫ ভাগ নন-পেয়িং। অপেক্ষাকৃত দরিদ্র রোগীরা নন-পেয়িং বেডে ভর্তি হন। তাদের পরীক্ষা-নিরীক্ষা, খাবার ও ওষুধপত্র বিনামূল্যে দেয়া হয়। তদুপরি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের টাকাটা রোগীদের অনেক উপকারে আসে বলে মন্তব্য করেন তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অস্বচ্ছল রোগীদের জন্য দ্বিগুণ হলো অনুদান

আপডেট টাইম : ০৩:০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯