পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোর সীমান্তে ফেনসিডিলসহ পুলিশ কর্মকর্তা ধরা!

ডেস্ক: যশোর সীমান্তে সাদা পোশাকে ফেনসিডিলসহ ধরা পড়েছে ফতেউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক। স্থানীরা তাকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে হেফাজতে নেন।

মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার পাকশিয়া কলেজ এলাকায় এ কর্মকর্তা ফেনসিডিলসহ ধরা পড়ে। অভিযুক্ত এসআই ফতেউর রহমান ঝিকরগাছা থানায় কর্মরত বলে জানা গেছে।

ঝিকরগাছার কাশিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার ওসমান জানান, সন্ধ্যার দিকে খবর পান পাকশিয়া ডিগ্রি কলেজ এলাকায় সাদা পোশাকে এসআই ফতেউর রহমানকে ফেনসিডিলসহ আটকে রেখেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জেনেছি।

ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘কাশিপুর সীমান্তের পাশেই শার্শার পাকশিয়া বাজার এলাকায় একদল ব্যক্তি ফেনসিডিল খেতে যায়। তাদের মারপিট করে এলাকাবাসী আটকে রাখে। খবর পেয়ে সেখানে যায় এসআই ফতেউর। তখন মাদকসেবীদের ফেনসিডিল ফতেউর রহমানের গাড়িতে দেখতে পায় এলাকাবাসী।

এ সময় তাকেও আটকে রাখে। এরপর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছি। প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘সাদা পোশাকে কেন সেখানে গিয়েছিল, তদন্ত করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোর সীমান্তে ফেনসিডিলসহ পুলিশ কর্মকর্তা ধরা!

আপডেট টাইম : ০৩:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯