পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মা মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম

ডেস্ক: মাদরাসা পড়ুয়া ছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে বখাটের দল।

৩০ জুন উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোঁয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বখাটেরা তাদের হুমকি দেয় ঘটনা কাউকে না বলার জন্য। এ কারণে ঘটনার ২দিন পেরিয়ে গেলেও কাউকে জানায়নি তারা। প্রাণে মেরে ফেলার ভয়ে থানায় মামলা করতে সাহস পায়নি।

আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী থাকা অবস্থায় ঘটনা সম্পর্কে জানাজানি হলে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এলাকাবাসী জানায়, ফরিদগঞ্জ উপজেলার মধ্য পোঁয়া গ্রামের মকবুল আহাম্মেদের মেয়ে আলিম পরীক্ষার্থী মরিয়ম আক্তার সাথীকে (১৭) পার্শ্ববর্তী সুলতান আহম্মেদের ছেলে বখাটে ওয়াসিম বেশ কিছুদিন ধরে উত্যক্ত করতো।

সাথীর মা সাহিদা বেগম জানায়, ওয়াসিম বেশ কয়েকবার বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। মাদরাসায় যাওয়ার সময় রাস্তায় সমস্যা করত। বিষয়টি মাদরাসার অধ্যক্ষকে জানানো হয়। কোনো উপায় না পেয়ে মেয়েকে অন্য মাদরাসায় ভর্তি করিয়েছি। এরই মধ্যে কয়েকদিন আগে মেয়ের জন্য অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। সেটিও নাকচ করে দেয় সাথীর পরিবার।

এদিকে সাথীর বিয়ের প্রস্তাবের সংবাদ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে ওয়াসিম। ওয়াসিম ও তার সঙ্গীরা রাতে সাথীর ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে তাদের। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই তাদেরকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘শিশুসহ তিনজনকে মারাত্মক আহত অবস্থায় নিয়ে আসে লোকজন। মুমূর্ষ অবস্থা থেকে বর্তমানে তারা কিছুটা উন্নতির দিকে।’

সাথীর পিতা মকবুল আহাম্মদ জানান, মামলা করলে আবারো হামলা করবে এই হুমকির আতংকে তারা মামলা করতে ভয় পাচ্ছেন।

এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই সুমন্ত ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছেন। তিনি আহতদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মা মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯