অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চকরিয়ায় গৃহবধূকে জবাই করে হত্যা

ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই সময় গৃহবধূ ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা ওই নারীর ওপর নৃশংসতাও চালায়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। খুনের শিকার নাজমা বেগম (৪৫) হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর মুসলিম পাড়ার রিকশাচালক কলিম উল্লাহর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের ২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল। এ সময় হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমীর চন্দ্র সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান উপস্থিত ছিলেন।

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, ওই নারী বা স্বামীর সাথে কোনো বিষয়ে কারো বিরোধ রয়েছে বলে শুনিনি। তাই এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য তা এখনই বলা যাচ্ছে না। তবে পুলিশের তদন্তে রহস্য বেরিয়ে আসবে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমীর চন্দ্র সরকার বলেন, খুন হওয়া নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডটি রহস্যজনক। তাই সম্ভাব্য একাধিক বিষয় মাথায় রেখেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চকরিয়ায় গৃহবধূকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ০৬:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯