অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে শিক্ষক আটক

ডেস্ক : পদ্মাসেতু নির্মাণের জন্য শিশু অপহরণের গুজব ছড়ানোর অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে ফটিকছড়ির ভূজপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সুয়াবিল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক ‘ফটিকছড়ি খবর’ নামক একটি গ্রুপে পদ্মা সেতুর জন্য শিশু অপহরণের গুজব ছড়ায়। এধরণের প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে আটক করেন। তিনি সুয়াবিল গ্রামে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত হযরত আব্দুল মালেক শাহ (রঃ) মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও শিক্ষক। পরে তাকে ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তার সম্মুখে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় অভিযুক্ত শিক্ষক আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাংবাদিকদের বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া পদ্মা সেতুর জন্য শিশু অপহরণের একটি স্ট্যাটাস আমি ফেসবুকে শেয়ার করেছি মাত্র। না বুঝে এধরণের গুজব শেয়ার করে আমি ভুল করেছি। আসলে আমি ফেসবুক চালানোতে অনভিজ্ঞ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আটক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হচ্ছে। বুধবার তাকে কোর্ট হাজতে চালান করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে শিক্ষক আটক

আপডেট টাইম : ০৩:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯