অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯

ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে (বর) রাজন হোসেন (২২), সুমন (২৫), খোকন (২০), টুটুল (২৫), সুমাইয়া (১৭) ও বায়েজিত (২৪) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

নীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রোসিং পাড় হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে ৮ জন নিহত হন, আহত হন ৫ জন।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটি প্রায় দুই কিলোমিটিার পর্যন্ত মাইক্রোবাসটিকে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর হতে ঢাকা উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে। বর্তমানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলের কর্মীরা কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯

আপডেট টাইম : ০৫:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯