অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আদালতে খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, নিরাপত্তায় গাফিলতি থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক: কুমিল্লার আদালতে বিচারকের সামনে ফারুক নামে এক আসামিকে অপর আসামির ছুরিকাঘাতে খুনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকে, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বলেন তিনি। বিজিবি সদস্যদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেওয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেন। আদালতের চাহিদা মতোই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তবে এমন ঘটনার পর আদালত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, আমরা কোর্টকে সুপারিশ করতে পারি, যাতে করে স্ক্যানারের মাধ্যমে সবাইকে কোর্টে প্রবেশ করতে দেওয়া হয়। যাতে করে কোনোভাবেই এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা ২০১৮ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার (১৫ জুলাই) কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করে। কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)।

অভিযুক্ত আবুল হাসানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তারা মামাতো-ফুফাতো ভাই। নিহত ফারুক লাকসাম উপজেলার ঘোষপাড়া গ্রামের অহিদ উল্লাহর ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি। আবুল হাসান একই গ্রামের শহিদুল্লার ছেলে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আদালতে খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, নিরাপত্তায় গাফিলতি থাকলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯