অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২ দিনে বন্যায় কুড়িগ্রামে ২০ হাজার হেক্টর ফসল পানির নিচে

ডেস্ক: কুড়িগ্রামে ১২ দিনে বন্যায় প্লাবিত হয়ে আছে জেলার ৫৭টি ইউনিয়নের ৮৯৪টি গ্রাম। পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। রোববার (২১ জুলাই) দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় প্রায় ২০ হাজার হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়ে আছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত পাট, ভুট্টা, আউশ ধান ও বীজতলাসহ শাকসবজি পানিতে ডুবে আছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার জানান, শাকসবজির মধ্যে করলা, পটল, বেগুন, ঝিঙা, লালশাক, ডাটা, পাট, পুঁই, কলমিসহ ১ হাজার ৯৬২ হেক্টর সবজি ক্ষেত বিনষ্ট হওয়ার পথে।

সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দক্ষিণ নওয়াবশ এলাকার সবজি চাষী কালাম ও মকবুল জানান, হঠাৎ করে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় করলা ও পটলক্ষেত তলিয়ে গেছে। এতে নষ্ট হয়ে গেছে দুই একর জমির সবজি ক্ষেত।

একই অবস্থা মোগলবাসা উপজেলার সিতাইঝাড় এলাকার কৃষকদের মধ্যে। এখানে সবজি চাষ করেই লোকজন জীবিকা নির্বাহ করেন। তাদের সবার সবজি ক্ষেত তলিয়ে আছে পানির নিচে।

এ ব্যাপারে কৃষি সম্প্রারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, চলতি বন্যায় জেলার ৩৩ হাজার ১২৭ হেক্টর ফসলি জমির মধ্যে ১৯ হাজার ৭৩৮ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না। তবে পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণটা বের করা যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১২ দিনে বন্যায় কুড়িগ্রামে ২০ হাজার হেক্টর ফসল পানির নিচে

আপডেট টাইম : ০২:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯