অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ডেঙ্গুতে আরও এক নারী চিকিৎসকের মৃত্যু

ডেস্ক: রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

জানা যায়, চিকিৎসক তানিয়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তথ্য বিভাগের কর্মকর্তা মো. রাজিব সাহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে চিকিৎসক তানিয়া সুলতানা মারা গেছেন। তার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন বলে জানান তিনি।

এর আগে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ডেঙ্গুতে আরও এক নারী চিকিৎসকের মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯