অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পেঁয়াজের ঝাঁজ না কমতেই বেড়েছে ডিম-মুরগির দাম

ডেস্ক:পেঁয়াজের ঝাঁজ না কমতেই এবার বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম। তবে হঠাৎ করে এসব পণ্যের দাম বাড়ার তেমন সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ব্যবসায়ীরা বলছেন, সারা বছরই দামের এমন তারতম্য দেখা দেয়। অর্থাৎ ১০ থেকে ২০ টাকার এই দাম বাড়ায় প্রবণতা তাদের কাছে স্বাভাবিক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজার, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরাবাজারে ডিম ডজনপ্রতি ১০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা, কক মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে।

এদিকে শীতের আগাম সবজি শিম, ফুলকপি, পাতাকপি, মুলার সরবরাহ বাড়লেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজও। সরকারের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কমার আশ্বাস দেয়া হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।

গত সপ্তাহে বাজারে যে মুরগি বিক্রি হয় ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে, শুক্রবার সেগুলো বিক্রি হয় ১৪০ থেকে ১৪৫ টাকায়। খুচরা বাজারে পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২১৫ টাকা কেজি। আর লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৬০ টাকায়। বাজার ভেদে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০-১০৫ টাকা। আর মুদি দোকানে এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯ টাকা। ডিমের দাম কিছু দিন কিছুটা কম থাকলেও আবার বেড়েছে।

কারওয়ানবাজারে মুরগি, ডিম বিক্রেতা নিজাম বলেন, খুচরা ডিম ডজনপ্রতি ১০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০, কক মুরগি ১০ টাকা বেড়েছে। ডিম ১১০ টাকার নিচে ডজন বিক্রি করার উপায় নেই। কারণ প্রতিবছর এ সময় ডিমের দাম বাড়ে। তবে সামনে ব্রয়লার মুরগির দাম আরও একটু বাড়বে পারে, যোগ করেন তিনি।

খিলগাঁও বাজারে ক্রেতা মফিজ মিয়া বলেন, বাজারগুলোতে নজরদারি কমে যাওয়ায় ডিম ও পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ছে বলে তার অভিযোগ। মুনাফালোভী ব্যবসায়ীরা বাজার নজরদারির দুর্বলতার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। এ জন্য ভুগতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পেঁয়াজের ঝাঁজ না কমতেই বেড়েছে ডিম-মুরগির দাম

আপডেট টাইম : ০৪:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯